
নিজস্ব প্রতিনিধি ►গাইবান্ধা জেলায় নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। প্রথম দিনে জেলায় মোট ৬৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।পরীক্ষা চলাকালে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত... বিস্তারিত

পার্বতীপুর(দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার ► উপজেলার রামপুর ইউনিয়নের ডিমালীর ডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের দীর্ঘদিন ধরে ময়লা আর্বজনার স্তুপে ভরে থাকায় প্রকল্পের কমিউনিটি সেন্টারটি ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। গত ২০ এপ্রিল সোমবার কমিউনিটি সেন্টারের সামনের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ফলজ ও বনজ গাছপালা রোপন করে কমিউনিটি সেন্টারটি চালুর উদ্যোগ গ্রহণ করে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। এ জন্য স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান একরামুল হকের... বিস্তারিত

অনলাইন ডেস্ক ► দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, গত ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে, যা বর্তমান চাহিদা বিবেচনায় স্থিতিশীল অবস্থানে আছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য তুলে ধরেন।ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে জ্বালানি তেলের মজুত বা... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর,... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►ফরাসি লিগ ওয়ানে বড় ধরনের অঘটন ঘটিয়েছে অলিম্পিক লিওঁ। তরুণ তারকা এনদ্রিকের দুর্দান্ত পারফরম্যান্সে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে। ম্যাচের ৬ মিনিটেই এনদ্রিক গোল করে দলকে এগিয়ে দেন। ১৮ মিনিটে মোরেইরা ব্যবধান দ্বিগুণ করেন। পিএসজি প্রথমার্ধে পেনাল্টি মিসের পাশাপাশি দ্বিতীয়ার্ধেও গোল পেতে লড়াই করেছে। ম্যাচের শেষ সময়ে খভিচা কাভারাৎস্কেলিয়া একটি গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি প্যারিসের ক্লাবটি। এই... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►ভারত-শাসিত কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন। সোমবার (২০ এপ্রিল) সকালে উধমপুর জেলার কানোত গ্রামের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কাশ্মীরের স্থানীয় সিভিল অ্যাডমিনিস্ট্রেটর প্রেম সিং দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী... বিস্তারিত