Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬ ঘন্টা আগে
  • ৩৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত, চালক-হেলপার আটক

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত, চালক-হেলপার আটক

দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুর সদরের ভবাইনগর এলাকায় ট্রাকের ধাক্কায় শাকিল  আহমেদ (১৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে।

নিহত শাকিল সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের রানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের একজন প্রশিক্ষণার্থী ছিলেন।স্বজনদের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো ক্লাস শেষে শাকিল আহমেদ বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভবাইনগর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে সরকারি তহবিল থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া এবং ঘাতক ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা গ্রহণসহ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad