প্রচ্ছদ দিনাজপুর

দিনাজপুর

দিনাজপুর বিভাগের সর্বশেষ, গুরুত্বপূর্ণ ও আলোচিত সংবাদ একসাথে পড়ুন।

বিভাগীয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত বিরলের তাজ আল মিনার

বিভাগীয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত বিরলের তাজ আল মিনার

সুলতান মাহমুদ, দিনাজপুর ►শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রংপুর বিভাগীয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার। তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুল রহমান স্বাক্ষরিত তথ্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।... বিস্তারিত

স্বামীর ধারালো অস্ত্রের আঘাতের গৃহবধু খুন ঘাতক স্বামী গ্রেফতার

স্বামীর ধারালো অস্ত্রের আঘাতের গৃহবধু খুন ঘাতক স্বামী গ্রেফতার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ►বিয়ের দু’বছর পেরুনোর আগেই পার্বতীপুরে ফাল্গুনী রানী রায় (২১) নামে এক গৃহবধু দেশীয় ধারালোর অস্ত্রের আঘাতে হত্যাকান্ডের শিকার হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার মন্মথপুর ইউনিয়নের নারায়নপুর বাবুপাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের প্রায় আধা ঘন্টার মধ্যে পুলিশ ঘাতক স্বামী কনক রায় (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।সে ওই গ্রামের শ্রী জগো রায়ের পুত্র। প... বিস্তারিত

দ্বিতীয় দফা অভিযানে জঙ্গল থেকে শিশু রুহির লাশ উদ্ধার

দ্বিতীয় দফা অভিযানে জঙ্গল থেকে শিশু রুহির লাশ উদ্ধার

সুলতান মাহমুদ, দিনাজপুর ►দিনাজপুরের জামতলী বাজার এলাকায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহি হত্যা ও লাশ গুমের ঘটনায় গ্রেপ্তার রিপন টুডুর দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে জামতলী এলাকার একটি পরিত্যক্ত জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা জিন্নাতুন বেগমকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিপন টুডু ও জিন্নাতুন বেগমকে জিজ্ঞা... বিস্তারিত

পার্বতীপুরে আন্তঃজেলা ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

পার্বতীপুরে আন্তঃজেলা ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ►দিনাজপুরের পার্বতীপুরে আন্তঃজেলা ছিনতাই ও পকেটমার চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেল থানা পুলিশ। গতকাল শনিবার রাত ১২ টার দিকে পার্বতীপুর থেকে ঢাকা অভিমুখে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরুর প্রাক্কালে পকেট থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে রেলওয়ে নিরাপত্তাবাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে চক্রের ৫ সদস্যকে আটক করে।আটক ব্যক্তি... বিস্তারিত

শিশু রুহি হত্যা ও লাশ গুমের অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ

শিশু রুহি হত্যা ও লাশ গুমের অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ

সুলতান মাহমুদ, দিনাজপুর ►দিনাজপুরের জামতলী বাজার এলাকায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এ সময় অভিযুক্ত রিপন টুডুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং বাড়ির আসবাবপত্র, মোটরসাইকেল ও সাইকেলসহ বিভিন্ন মালামাল রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের জামতলী বাজারের মহাসড়কে... বিস্তারিত

দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত দিনাজপুরের শিল্পীরা

দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত দিনাজপুরের শিল্পীরা

সুলতান মাহমুদ ►দিনাজপুরের দুর্গা পূজামণ্ডপে গুলিতে চলছে প্রতিমা তৈরীর ব্যস্ততা। প্রতিমা তৈরির কারখানাগুলোতে রাত-দিন এক করে কাজ করছেন প্রতিমাশিল্পীরা।বাঁশ, কাঠ, খড় ও মাটির সমন্বয়ে ধীরে ধীরে দেবী দুর্গাসহ অন্য দেব-দেবীর প্রতিমা পাচ্ছে পূর্ণাঙ্গ রূপ। কোথাও চলছে মাটির শেষ প্রলেপ, কোথাও রঙের কাজ, আবার কোথাও প্রতিমার পোশাক ও অলংকার পরানোর প্রস্তুতি।দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় এবার ১ হাজার ২৮৬টি পূজামণ্ড... বিস্তারিত

ঘোড়াঘাটে আদা চাষের আড়ালে গাজা চাষ

ঘোড়াঘাটে আদা চাষের আড়ালে গাজা চাষ

ঘোড়াঘাট প্রতিনিধি ►দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউপির শ্রীহরিবিহারি গ্রামে আবু তালেব (২৭) নামের এক যুবক দীর্ঘদিন থেকে আদা চাষের আড়ালে গাজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশ রোববার দিবাগত রাত প্রায় ১টার দিকে ওই গ্রামে এক অভিযান পরিচালনা করে।পুলিশ আবু তালেবের বসতবাড়ি সংলগ্ন আদার জমি থেকে ২টি বিশাল সাইজের গাজা গাছ উদ্ধার করে ও নিজ বাড়ী থেকে আবু তালেবকে আটক করে।ঘোড়াঘাট থা... বিস্তারিত

দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে ছিনতাই: গ্রেপ্তার ২, উদ্ধার স্বর্ণালংকার

দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে ছিনতাই: গ্রেপ্তার ২, উদ্ধার স্বর্ণালংকার

দিনাজপুর প্রতিনিধি ►দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলে এসে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাই করা স্বর্ণ দিয়ে তৈরি ছয়টি নাকফুল, দুটি কানের দুল ও দুটি কানের রিং উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্... বিস্তারিত

বিরলে শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

বিরলে শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি ►দিনাজপুর বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক ও অন্য শিক্ষককে আহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক-কর্মচারীরা। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে বিরল উপজ... বিস্তারিত

পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু, উদ্ধার ৭

পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু, উদ্ধার ৭

পার্বতীপুর প্রতিনিধি ►দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে একই পরিবারের আট শিশু পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে হুমায়রা খাতুন (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের তৎপরতায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে অপর সাত শিশু।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ঘনেশ্যামপুর চৈতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়রা খাতুন ওই গ্রামের মামুনুর রশিদের মেয়... বিস্তারিত

Loading