সংবাদ শিরোনাম ::
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত তিন জেলার জন্য আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশির মরদেহ বৃহস্পতিবার দেশে আসছে ১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ উত্তর আমেরিকায়ও বনলতা এক্সপ্রেস-এর আকাশচুম্বী সাফল্য ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক শেলি কিটলসন মুক্তি পেয়েছেন দিনাজপুরে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৩০ হাজার টাকা
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান

অনলাইন ডেস্ক►প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে এটি ছিল সৌজন্যমূলক একটা সাক্ষাৎ বলেও জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। জানা গেছে, আজ অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়

লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি ►লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ বুধবার (৮ এপ্রিল) ভোররাতে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের ৮ নং ওয়ার্ডের পানিয়ার টারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন স্থানীয় ধবলগুড়ি এলাকার বাসিন্দা।সীমান্ত ও বিজিবি সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন ভারতের... বিস্তারিত

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান

অনলাইন ডেস্ক►প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে এটি ছিল সৌজন্যমূলক একটা সাক্ষাৎ বলেও জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। জানা গেছে, আজ অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা

অনলাইন ডেস্ক ►ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইসি সচিব আখতার আহমেদ।নির্বাচনের সময়সূচি: ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৬ এপ্রিল থেকে শুরু হয়ে ২৮ এপ্রিল পর্যন্ত মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও তা... বিস্তারিত

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

অনলাইন ডেস্ক ►দীর্ঘ ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে বায়ার্নের হয়ে গোল করেন লুইস দিয়াজ ও হ্যারি কেন। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে রিয়াল বেশ কিছু আক্রমণ করলেও গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের দুর্দান্ত দক্ষতায় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান ক্লাবটি।

ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক শেলি কিটলসন মুক্তি পেয়েছেন

অনলাইন ডেস্ক ►প্রায় দুই মাস বন্দি থাকার পর মুক্তি পেলেন ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক শেলি কিটলসন। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘কাতাইব হিজবুল্লাহ’ তাকে অপরণ করেছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন প্রশাসন ও ইরাক সরকারের প্রচেষ্টায় তিনি মুক্তি পেয়েছেন। বর্তমানে কিটলসন নিরাপদে আছেন এবং দ্রুত তাকে ইরাক থেকে সরিয়ে নেওয়া হবে।