Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২১

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২১

অনলাইন ডেস্ক ►

ভারত-শাসিত কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন। সোমবার (২০ এপ্রিল) সকালে উধমপুর জেলার কানোত গ্রামের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কাশ্মীরের স্থানীয় সিভিল অ্যাডমিনিস্ট্রেটর প্রেম সিং দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।

স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৪২ আসন বিশিষ্ট বাসটিতে দুর্ঘটনার সময় ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন। বাসটি রামনগর থেকে উধমপুরের দিকে যাওয়ার পথে পাহাড়ের একটি বিপজ্জনক বাঁকে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় ৩০ মিটার (১০০ ফুট) নিচে পাথুরে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে রামনগর সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালসহ নিকটস্থ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের অধিকাংশের মৃত্যু হয়েছে মাথায় প্রচণ্ড আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে। অতিরিক্ত যাত্রী পরিবহন এবং পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁকে দ্রুত গতিতে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে স্থানীয় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad