Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

চুক্তি না হলে বুধবার থেকে ইরানে ফের অভিযান শুরু হতে পারে: ট্রাম্প

চুক্তি না হলে বুধবার থেকে ইরানে ফের অভিযান শুরু হতে পারে: ট্রাম্প

অনলাইন ডেস্ক ►

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে বুধবার থেকে আবারও সামরিক অভিযান শুরু করতে পারে ওয়াশিংটন। 
চলতি মাসের শুরুতে কার্যকর হওয়া ১৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে ২২ এপ্রিল। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় পরিস্থিতি এখন অনিশ্চিত। তবে ট্রাম্প জানিয়েছেন, তাড়াহুড়ো করে নয়, বরং একটি টেকসই সমঝোতাই তার লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad