Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প

 মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প

অনলাইন ডেস্ক

মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছে। নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। প্রতি মঙ্গল ও বুধবার চ্যানেল আইয়ে প্রচারের পর বুধ ও বৃহস্পতিবার দেখা যায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

গত নভেম্বরে প্রচার শুরুর পর থেকে আলোচনায় চলে আসে নাটকটি। ফাহাদ, সামির, মেহরীন, সায়রা থেকে শুরু করে বাবা-মা, ফুফু-নাটকের প্রতিটি চরিত্র প্রশংসিত হয়। এখন পর্যন্ত প্রচারিত হয়েছে ৪৬টি পর্ব। এবার ধারাবাহিকটি শেষের পালা। গতকাল শেষ হলো শুটিং। তবে কততম পর্বে এটা আমাদেরই গল্প শেষ হবে, তা জানাননি নির্মাতা।

শেষ দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ সব কলাকুশলী। শুটিংয়ের মাঝেই তাঁরা কথা বলেন নাটকটি নিয়ে। জানান নিজেদের অনুভূতির কথা। শিল্পীরা জানান শুটিং শেষ হয়ে গেলেও এই নাটকের রেশ অনেক দিন থেকে যাবে তাঁদের মধ্যে।

নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘শুরুতেই ধারণা করেছিলাম, এটি মানুষের কাছে পোঁছাবে। সেই প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। এর আগেও ‘গ্রাজুয়েট’, ‘মাইক’, ‘চাঁদের নিজের কোনো আলো নেই’ সহ বেশ কয়েকটি ধারাবাহিক প্রচারের সময় অনেক সাড়া পেয়েছি। তবে এই নাটকটি সবকিছু ছাপিয়ে গেছে।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad