Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৩২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য ফ্রি নৌযাত্রা, ফুল দিয়ে বরণ

চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য ফ্রি নৌযাত্রা, ফুল দিয়ে বরণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় চরাঞ্চল থেকে আসা এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট নৌকায় বিনামূল্যে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।

জানা যায়, গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান মোল্লার নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়, যাতে নদীঘেরা চরাঞ্চলের শিক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে কোনো ভোগান্তির শিকার না হয়। মঙ্গলবার সকালে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদারা খেয়াঘাটে পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় পরীক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্থানীয়রা জানান, প্রতিবছর নদীপথে যাতায়াতের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়ে। প্রশাসনের এ উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবকরা বলেন, এটি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সহায়তা, যা তাদের পরীক্ষায় অংশগ্রহণকে আরও সহজ ও নিশ্চিন্ত করবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad