Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দিনাজপুর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে ১ লাখ ৮১ হাজারের বেশি

দিনাজপুর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে ১ লাখ ৮১ হাজারের বেশি

দিনাজপুর প্রতিনিধি ► দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী।  আজ মঙ্গলবার ( ২১ এপ্রিল) সকাল ১০.০০ টা  থেকে সারাদেশের মতো দিনাজপুর বোর্ডেও একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার পূর্বেই সকল শিক্ষার্থীর স্ব স্ব  কেন্দ্রে প্রবেশ করে। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবে। মোট ২৮৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। তিনি আরও জানান, বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৭১ জন, মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নিচ্ছে ১ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা. তৌহিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্র সচিবের কক্ষ থেকে পরীক্ষা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad