Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রথম দিনে অনুপস্থিত ৬৫০ জন

গাইবান্ধায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রথম দিনে অনুপস্থিত ৬৫০ জন

নিজস্ব প্রতিনিধি
গাইবান্ধা জেলায় নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। প্রথম দিনে জেলায় মোট ৬৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

পরীক্ষা চলাকালে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ, কেন্দ্র সচিব অধ্যক্ষ সাইফুল ইসলাম ও সহকারী সচিব শরীফ মো. আবু ইউসুফ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবছর গাইবান্ধা জেলার ৬৮টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসিতে ২৬ হাজার ২১ জন, ১১টি কেন্দ্রে দাখিলে ৫ হাজার ৯০৮ জন এবং ১৫টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) মিলিয়ে ২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী রয়েছে।

উপজেলাভিত্তিকভাবে গাইবান্ধা সদর উপজেলার ৭টি কেন্দ্রে ৪ হাজার ৭১৭ জন, সুন্দরগঞ্জে ৮টি কেন্দ্রে ৪ হাজার ৬৮৭ জন, সাদুল্যাপুরে ৫টি কেন্দ্রে ২ হাজার ৬০২ জন, গোবিন্দগঞ্জে ৯টি কেন্দ্রে ৬ হাজার ৫৮০ জন, সাঘাটায় ৫টি কেন্দ্রে ৩ হাজার ৪৯৫ জন, পলাশবাড়ীতে ৫টি কেন্দ্রে ৩ হাজার ১৮ জন এবং ফুলছড়িতে ৩টি কেন্দ্রে ১ হাজার ২২ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

পলাশবাড়ী উপজেলায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাধারণ শাখায় ৪০২ জনের মধ্যে ৩৯৯ জন উপস্থিত ও ৩ জন অনুপস্থিত ছিল। ভোকেশনাল শাখায় ৪০৬ জনের মধ্যে ৪০১ জন উপস্থিত ও ৫ জন অনুপস্থিত এবং দাখিল শাখায় ৫০৪ জনের মধ্যে ৪৮৪ জন উপস্থিত ও ২০ জন অনুপস্থিত ছিল। এছাড়া বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৮৬ জনের মধ্যে ৫৭৭ জন উপস্থিত ও ৯ জন অনুপস্থিত ছিল।

পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহম্মেদ ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে সুন্দরগঞ্জ উপজেলায় ১২টি কেন্দ্রে মোট ৫ হাজার ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০০ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে এসএসসিতে ৩৫ জন, দাখিলে ১১ জন এবং ভোকেশনাল শাখায় ৫৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলার সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনের কঠোর নজরদারি ও সমন্বিত ব্যবস্থাপনায় জেলার সব কেন্দ্রেই নকলমুক্ত পরিবেশ বজায় রেখে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad