
পার্বতীপুর(দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার ►
উপজেলার রামপুর ইউনিয়নের ডিমালীর ডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের দীর্ঘদিন ধরে ময়লা আর্বজনার স্তুপে ভরে থাকায় প্রকল্পের কমিউনিটি সেন্টারটি ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। গত ২০ এপ্রিল সোমবার কমিউনিটি সেন্টারের সামনের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ফলজ ও বনজ গাছপালা রোপন করে কমিউনিটি সেন্টারটি চালুর উদ্যোগ গ্রহণ করে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। এ জন্য স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান একরামুল হকের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে আশ্রয়ন প্রকল্পের অধিকাংশ বাসিন্দা উপস্থিত ছিলেন। স্মারক লিপি থেকে জানা যায়, কমিউনিটি সেন্টারের সামনে জনৈক ফারুক হোসেনের খড়ের গাঁদা সরানোর উদ্যোগ নিলে তার নেতৃত্বে তার এক দল সমর্থক লাঠি সোটা ও দেশীয় ধারালো অস্ত্র হাতে নিয়ে আলোচনা সভায় হামলা চালায়। এতে কমিউনিটি সেন্টার চালুর উদ্যোগী কয়েকজন বাসিন্দা তাদের হামলায় আহত হন।
এ ঘটনায় আশ্রয়ন প্রকল্পের বিক্ষুব্ধ শর্তাধিক নারী পুরুষ আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে ঘটনার সুবিচার চেয়ে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে স্মারক লিপি প্রদান করেন- ডিমালির ডাঙ্গা আশ্রয়ন প্রকল্প বহুমুখী সমবায় সমিতির সভাপতি শামসুল আলী ও সমিতির অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, আশ্রয়ন প্রকল্পের কমিউনিটি সেন্টার এলাকায় বৃক্ষরোপণ কাজে উপজেলা সমবায় অধিদপ্তর প্রয়োজনীয় বৈষয়িক ও অবকাঠামোগত সহায়তা প্রদান করছিল। এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বার্হী কমকর্তা সাদ্দাম হোসেন ঘটনার সুষ্ঠ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহনে তাদেরকে আশ্বাস দেন।