
ইউএনবি ►বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর বিএনপির... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় দেশের উত্তরাঞ্চলে তিন দিনের সফরের অংশ হিসেবে প্রথম দিনে নীলফামারীর ডিমলার এলাকার তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী... বিস্তারিত

ইউএনবি ►আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর এটিই হবে তার প্রথম ঠাকুরগাঁও সফর।রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঠাকুরগাঁওবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শহরের বিভিন্ন স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙ করার কাজ।সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন... বিস্তারিত

বাসস ►মাছের প্রজনন মৌসুমকে সামনে রেখে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল মঙ্গলবার সুন্দরবনের সব নদ-নদীতে মাছ আহরণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আর এ খবরে বাগেরহাটসহ মোংলার নদী-খালপাড়ে এখন ব্যস্ত সময় পার করছেন জেলেরা।নিষেধাজ্ঞাকালীন সময় অলস পড়ে থাকা মাছ ধরার নৌকা মেরামত, নৌকার তলায় আলকাতরা দেওয়া, জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম গোছানোর কাজে ব্যস্ত রয়েছেন তারা। কারও নৌকায় চলছে কাঠের পাটাতন মেরামত, আবার কেউ নৌকার গায়ে নতুন করে আলকাতরা লাগিয়ে... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ও আবেগময় এক অধ্যায়ের অবসান ঘটল। আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে আর দেখা যাবে না ফুটবল ঈশ্বর লিওনেল মেসিকে। দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের টানা টানাপোড়েন, ট্রফি খরা কাটিয়ে অর্জনের চরম শিখরে পৌঁছানোর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।আর্জেন্টিনার হয়ে একের পর এক মহাকাব্যিক অধ্যায় রচনার পর এবং সাম্প্রতিক ফাইনাল... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►প্রলয়ংকরী পাহাড়ি ঢল ও ভূমিধসের কয়েক মাস আগে তিব্বত-নেপাল সীমান্তে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে চীনের সঙ্গে বৈঠক করেছিল নেপাল। ওই বৈঠকে হিমবাহ, বন্যা ও আবহাওয়াজনিত ঝুঁকি পর্যবেক্ষণের পাশাপাশি আগাম তথ্য আদান-প্রদানের বিষয়ে আলোচনা হয়। তবে নেপালের কর্মকর্তাদের দাবি, তারা চীনের কাছ থেকে যে মাত্রার তথ্য আশা করেছিলেন, তা পাননি।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ মে কাঠমান্ডুতে অনুষ্ঠিত ওই বৈঠকে নেপালের ১০ জন... বিস্তারিত