Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বগুড়া সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক ►

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজের জেলা বগুড়া সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে বেলা ১০টার দিকে তিনি বগুড়ায় পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, এদিন প্রধানমন্ত্রী বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে এর ফলক উন্মোচন করবেন। এছাড়া তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন, জজ আদালতে ই-বেইলবন্ড ব্যবস্থা চালু এবং গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা কর্মসূচির উদ্বোধন করবেন।

বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সফরের শেষভাগে তিনি বগুড়া প্রেসক্লাব ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সফর শেষে সন্ধ্যায় পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad