Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১২ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

প্রথমবারের মতো ওয়ানডে দলে জয়িতা

প্রথমবারের মতো ওয়ানডে দলে জয়িতা

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে দলে নতুনত্বের ছাপ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তরুণ উইকেটকিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।

মাত্র ২০ বছর বয়সী এই ক্রিকেটার চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলে অভিষেক করেন। সেই টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে নজর কাড়েন তিনি। ৭ ম্যাচে ১২৩ রান করে নির্বাচকদের আস্থা অর্জন করেন জয়িতা, যার ধারাবাহিকতায় এবার ওয়ানডে দলে জায়গা পেলেন তিনি। দলে অভিজ্ঞতার ছোঁয়াও রাখা হয়েছে। দীর্ঘ সাত বছর পর আবারও ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন ব্যাটার শারমিন সুলতানা। তার প্রত্যাবর্তন দলে ভারসাম্য আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, মূল স্কোয়াডের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহারকে, যাতে প্রয়োজনে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া যায়। সূচি অনুযায়ী, শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে এবং সরাসরি রাজশাহীতে যাবে। সেখানে ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলন শেষে ২০ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সিরিজের সব ম্যাচ- ২২ ও ২৫ এপ্রিল বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad