
অনলাইন ডেস্ক ►
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকা বগুড়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০ এপ্রিল তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো বগুড়া শহর নতুন সাজে সেজেছে।
সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউসে পৌঁছানোর পর তিনি জেলা ও দায়রা জজ আদালতে নতুন ভবন ও ই-বেলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তিনি। এছাড়া জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে টিকাদান কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।