Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

মারা গেলেন জনপ্রিয় ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস

মারা গেলেন জনপ্রিয় ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস

অনলাইন ডেস্ক ►

৫৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রখ্যাত মরক্কো-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস। গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আন্তর্জাতিক অঙ্গনে ‘দ্য ক্রিমসন রিভার্স’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে প্যারিসের একটি সুইমিং পুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর দীর্ঘ সময় তিনি কোমায় ছিলেন। নাদিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা চ্যাসম্যান এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তাদের মা মারা গেছেন। তারা আরও বলেন, ফ্রান্স আজ একজন প্রতিভাবান শিল্পীকে হারাল, আর আমরা হারালাম আমাদের প্রিয় মাকে।

১৯৯২ সালে ‘মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় নাদিয়ার। তবে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত পুলিশ থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’ তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। ম্যাথিউ ক্যাসোভিটস পরিচালিত এই ছবিতে জঁ রেনো ও ভিনসেন্ট কাসেলের মতো তারকাদের সঙ্গে তার অভিনয় আজও দর্শক মনে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad