Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

নওগাঁ প্রতিনিধি►

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫) এবং তাদের দুই শিশু সন্তান-পারভেজ (৯) ও সাদিয়াকে (৩) নৃশংসভাবে হত্যা করা হয়।

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে ভেতরে মরদেহগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad