Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রংপুর মেডিকেলে হাম উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

রংপুর মেডিকেলে হাম উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

রংপুর  প্রতিনিধি ►
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তানজিদ নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই প্রথম হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে শিশুর মৃত্যু হলো।


আজ শনিবার বিকেলে  বিষয়টি নিশ্চিত করেছেন রমেকের শিশু বিভাগের প্রধান ডা. আয়েশা সুলতানা। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের হামের জন্য নির্ধারিত শিশু ওয়ার্ডে ওই শিশুর মৃত্যু হয়। শিশু তানজিদ লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তালমাটি এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।


হাসপাতাল সুত্রে জানা যায়, শিশু তানজিদ ১৫ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। প্রথম থেকেই শিশুটির পরিস্থিতি খুব খারাপ ছিল।
শিশুটির মা তিথি মনি বলেন, ঈদের দুই দিন পর লালমনিরহাট হাসপাতালে নিউমোনিয়া মনে করে ভর্তি করা হয়েছিলো। পরে একটু সুস্থ হলে বাসায় নিয়ে আসি। আবার অসুস্থ হয়ে পরলে আবারো লালমনিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর আরো বেশি অসুস্থ হলে ওখানে অক্সিজেন দিয়ে পরদিন রংপুরে নিয়ে আসি। 


হাসপাতাল সূত্র জানায়, আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত রমেকে মোট ২২ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাম কর্নারে ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে আরো ৬ শিশু। হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশে ১০ শয্যার একটি হাম কর্ণার করে এসব শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত হাসপাতালে ৮০ জন‌ শিশু ভর্তি হয়ে ইতিমধ্যে ৫৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad