
অনলাইন ডেস্ক ►
ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন নীরব থাকার পর হঠাৎই বিয়ে প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করে নতুন করে আলোচনায় ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি অর্থাৎ বিয়ে নিয়ে অকপট স্বীকারোক্তি দিয়েছেন।
অভিনেত্রীর কথায়, অল্প বয়সে আবেগের বশবর্তী হয়ে নেওয়া সেই সিদ্ধান্ত এখন তাঁর কাছে ভুল বলেই মনে হয়। তিনি বলেন, ‘ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, অতীত নিয়ে অনুশোচনা থাকলেও সেখান থেকেই তিনি শিক্ষা নিয়েছেন। এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি পরিণত মনে করেন তিনি। তাঁর ভাষায়, আগের মতো আবেগপ্রবণ না থেকে এখন তিনি ক্যামেরার সামনে আরো পেশাদারভাবে নিজেকে উপস্থাপন করতে চান।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। প্রায় নয় বছর এই সম্পর্ক আড়ালে রাখার পর ২০১৭ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি নিজেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন। পরবর্তী সময় নানা টানাপড়েনের মধ্য দিয়ে ২০১৮ সালের ১২ মার্চ তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। তবে বিশেষ দিন বা ছুটিতে বাবার বাড়িতে দাদা-দাদির সঙ্গে সময় কাটায় সে।