
দিনাজপুর প্রতিনিধি ►
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ‘বন্যার ডলি’ আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর একাডেমি স্কুল মাঠ থেকে এই বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন ক্লাবে গিয়ে শেষ হয়। এতে নানা রঙের সাজসজ্জা, ঐতিহ্যবাহী উপকরণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেন অংশগ্রহণকারীরা।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম-এর নেতৃত্বে শোভাযাত্রাটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে র্যালিতে অংশগ্রহণ করে। তাদের হাতে ছিল নানা ধরনের ফেস্টুন ও প্ল্যাকার্ড, যা নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলে। সার্বিকভাবে, দিনাজপুরে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে এই আয়োজন শহরে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।