
রেডিও সারাবেলা
নিজস্ব প্রতিবেদক►
রেডিও সারাবেলা’র ১০ম বর্ষপূর্তি আগামীকাল (মঙ্গলবার)। ২০১৬ সালের ১৪ এপ্রিল যাত্রা শুরু করা কমিউনিটি এই রেডিওটি প্রতিবছর বর্ষপূর্তি পালন করে আসছে। সারাবেলা’র ১ দশক পূর্তিতে রেডিওতে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এছাড়া বর্ষপূর্তি উপলক্ষ্যে রেডিও সারাবেলা কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। সূচনা লগ্ন থেকেই রেডিও সারাবেলা ১৬ ঘন্টা সম্প্রচার কার্যক্রম চালিয়ে আসছে। রেডিও সারাবেলা ৯৮.৮ এফ এম ফ্রিকোয়েন্সিতে রেডিও স্টেশন থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত শোনা গেলেও বর্তমানে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস্ এর মাধ্যমে বিশ্বজুড়ে শোনা যায়।