Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২০ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় নিহত ৭

দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় নিহত ৭

অনলাইন ডেস্ক ►

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার মজুমদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের উপর অবস্থানরত ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের ৭ জন নিহত হন। আহত হন আরও ৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো থানায় রাখা আছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad