Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৪-২০২৬, সময়ঃ সকাল ১০:২৪
  • ৪৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

অভিমান ভুলে ফের নির্বাচনের মাঠে নুসরাত

অভিমান ভুলে ফের নির্বাচনের মাঠে নুসরাত

নুসরাত জাহান। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক
টালিউড সিনেমার পর্দা থেকে  হুট করেই রাজনীতির ময়দানে নেমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নুসরাত জাহান। তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদেও পৌঁছেছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে তার রাজনৈতিক সক্রিয়তা নিয়ে নানা প্রশ্নও উঠেছিল।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী তালিকায় নাম না থাকায় সেই জল্পনা আরও ঘনীভূত হয়। রাজনৈতিক মহলে তখন গুঞ্জন ছিল, দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে নুসরাতের। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়েও শুরু হয় নানা ব্যাখ্যা। তবে সেই দূরত্ব এখন অতীত এমনটাই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক ঘটনা।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দ্বিতীয় দফার তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে ফের জায়গা করে নিয়েছেন নুসরাত। ইতিমধ্যেই এই তালিকা নির্বাচন কমিশনের কাছেও জমা পড়েছে।

রাজনৈতিক প্রচারে তারকাদের ব্যবহার নতুন কিছু নয়। সাধারণ মানুষের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপনে বিনোদন জগতের জনপ্রিয় মুখদের ব্যবহার বহুদিন ধরেই করে আসছে দলটি। সেই ধারাবাহিকতায় এবারের তালিকায় নুসরাতের নাম বিশেষভাবে নজর কেড়েছে।

সব বিতর্ক, দূরত্ব আর জল্পনা পেরিয়ে দলের প্রচারে নুসরাতের এই প্রত্যাবর্তনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ভোটের ময়দানে এই ‘কামব্যাক’ কতটা প্রভাব ফেলতে পারে। সূত্র: দ্য ওয়াল

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad