Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৪-২০২৬, সময়ঃ সকাল ১১:৩২
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পহেলা বৈশাখে ঢাকার তিন কনসার্টে চিরকুট

পহেলা বৈশাখে ঢাকার তিন কনসার্টে চিরকুট

অনলাইন ডেস্ক

পহেলা বৈশাখে ঢাকার তিনটি কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকছে যাদুর শহর, আহারে জীবন, দুনিয়া, কানামাছিসহ অসংখ্য জনপ্রিয় মৌলিক গান।

১৪ এপ্রিল ব্যান্ডটি পারফর্ম করবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিকেল ৩টায়, আয়োজন করছে নর্থ সাউথ বিশ্ববিদ‍্যালয় সাংস্কৃতিক সংগঠন। এরপর সকাল ১১টায় পারফর্ম করবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, আয়োজনে বিশ্ববিদ্যালয়টির পারফর্মিং আর্ট ক্লাব। এর পরদিন ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে আরেকটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি।

চিরকুটের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমী বলেন, ব্যান্ডটি সব সময় তরুণদের ভালোবাসায় এগিয়েছে। তারুণ্যের ভালোবাসা নিয়েই আমরা বারবার মঞ্চে ফিরি। এবারও বৈশাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। সুমী জানান, এসব কনসার্টে তাঁদের জনপ্রিয়  গানগুলো গাইবেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad