Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১২ ঘন্টা আগে
  • ১৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক শিক্ষার্থী উদ্ধারে কাজ করছে ডুবুরিদল

ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক শিক্ষার্থী উদ্ধারে কাজ করছে ডুবুরিদল

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় বাংলা নববর্ষের প্রথম দিনে ভেড়ামারা ব্রিজ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাদাত (১৪) নামের এক শিক্ষার্থী। নিখোঁজ সাদাত অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নববর্ষের উৎসবের মাঝে বন্ধু-বান্ধবসহ ঘাঘট নদে গোসল করতে নামে সাদাত। একপর্যায়ে নদীর গভীর স্রোতে সে তলিয়ে যায়। তার সাথে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে গাইবান্ধা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়েও বিকেলে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করতে পারেনি। মেধাবী এই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ায় পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে। সহপাঠী ও শিক্ষকরা সাদাতের এই আকস্মিক নিখোঁজ হওয়াতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, পানির গভীরতা বেশি থাকায় ডুবুরিদল নিখোঁজ সাদাতকে উদ্ধার করতে না পাওয়ায় রংপুরের ডুবরি দলের সাহায্য চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad