
পলাশবাড়ী প্রতিনিধি ►
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দুপুরে পলাশবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ শুরু হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পলাশবাড়ী উপজেলা প্রশাসন আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধনের মধ্যদিয়ে মেলার স্টলসমুহ প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন এমপি মাওলানা নজরুল ইসলাম লেবু।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের এমপি মাওলানা নজরুল ইসলাম লেবু। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি)আল ইয়াসা রহমান তফাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম,উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন
সোহেল,উপজেলা মৎস্য কর্মকর্তা মোরসালিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহনাজ আকতার প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন প্রমুখ।শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।