Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দুই দশক পর পর্দায় ফিরছে সালাম-এ-ইশক-এর সিক্যুয়েল

দুই দশক পর পর্দায় ফিরছে সালাম-এ-ইশক-এর সিক্যুয়েল

অনলাইন ডেস্ক ►

দীর্ঘ ২০ বছর পর জনপ্রিয় বলিউড সিনেমা সালাম-এ-ইশক-এর পরবর্তী কিস্তি নিয়ে আসার ঘোষণা দিয়েছেন নির্মাতা নিখিল আদভানি। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তারকাবহুল সিনেমাটি বক্স অফিসে মিশ্র ফল পেলেও এর গান ও আবেগঘন গল্প দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। 

নতুন সিক্যুয়েলটি মূলত একটি আধুনিক ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরির পরিকল্পনা করা হয়েছে। এবারের গল্পে তিনটি জুটির জীবন ও সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হবে। যেখানে সমসাময়িক সম্পর্কের জটিলতা, মানসিক দ্বন্দ্ব ও সামাজিক প্রত্যাশার মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। বর্তমানে চিত্রনাট্য তৈরির কাজ চলছে এবং আগামী বছর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। অ্যাকশন ও থ্রিলার ঘরানায় দীর্ঘ সময় কাটিয়ে এই প্রকল্পের মাধ্যমে পুনরায় রোমান্টিক ধারার সিনেমায় ফিরছেন নিখিল আদভানি। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad