Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

উদ্বোধনী আয়োজনে কেটি পেরি, নোরা ফাতেহির সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

উদ্বোধনী আয়োজনে কেটি পেরি, নোরা ফাতেহির সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

অনলাইন ডেস্ক ►
ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনকে ঘিরে বাড়ছে উত্তেজনা। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মার্কিন পপ তারকা কেটি পেরি ও ভারতীয় তারকা নোরা ফাতেহির সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশি-আমেরিকান তারকা ডিজে সঞ্জয়।

ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের তিন আয়োজক দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে পৃথক তিনটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গ্র্যামিজয়ী ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ এবং বেলিন্ডা পারফর্ম করবেন। সেখানে দেশটির আদিবাসী সংস্কৃতি ও আধুনিক লোকজ ঐতিহ্যের সমন্বয় তুলে ধরা হবে।

কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে দেশটির প্রথম ম্যাচের আগে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। এ আয়োজনে ট্রফির একটি মোজাইক-অনুপ্রাণিত সংস্করণও প্রদর্শন করা হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে কেটি পেরি ও ডিজে সঞ্জয়কে নিয়ে আয়োজিত অনুষ্ঠানকে ফিফা ‘উচ্চ-শক্তির মহোৎসব’ হিসেবে বর্ণনা করেছে। আয়োজকদের ভাষ্য, এই অনুষ্ঠান বিশ্বকাপের ব্যাপ্তি ও সাংস্কৃতিক শক্তির প্রতিফলন ঘটাবে।

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ
২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ আয়োজিত বিশ্বকাপের পর এটি দ্বিতীয়বারের মতো একাধিক দেশের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। তবে এবারই প্রথম ৪৮টি দল অংশ নেবে বিশ্বকাপে।

এবারের আসরে রেকর্ড ৭২৭ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি দল অন্তত সাড়ে ১০ মিলিয়ন ডলার পাবে। আর বিশ্বকাপজয়ী দল পাবে ৫০ মিলিয়ন ডলার। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad