Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দিনাজপুরের কুখ্যাত ডাকাত মুসা ও কথিত স্ত্রী গ্রেফতার

দিনাজপুরের কুখ্যাত ডাকাত মুসা ও কথিত স্ত্রী গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুরে অপহরণ, মুক্তিপণ দাবি ও পুলিশের ওপর হামলার ঘটনায় আলোচিত কুখ্যাত ডাকাত মোঃ মুসা (২৭) ও তার কথিত স্ত্রী মোছাঃ আয়শা সিদ্দিকা (২২)-কে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী নিশ্চিত করেন পরে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংবাদ সম্মেলন করেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম।

গত সোমবার দিবাগত রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে কালিতলা সরদারপাড়া এলাকার সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মোহাম্মদ মুসা (২৭) দিনাজপুর সদর উপজেলার বড়ইল (চেহেল গাজী মাজারের পিছনে) কছিম উদ্দিনের ছেলে। মুসার স্ত্রী আয়েশা সিদ্দিকা।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেফতারকৃত মুসা দীর্ঘদিন ধরে দিনাজপুর শহর ও আশপাশ এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়দের কাছে সে দিনাজপুরের কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, দস্যুতা, চুরি, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, ফুলবাড়ীর রাজারামপুর এলাকার নিতাই চন্দ্র রায়ের ছেলে ধনঞ্জয় রায়কে মোবাইল ফোনের মাধ্যমে ফাঁদে ফেলে শহরের শেরশাহ মোড়ে ডাকা হয়। পরে সংঘবদ্ধ চক্রটি ধনঞ্জয় ও তার বন্ধু হেমন্ত রায়কে অপহরণ করে চেহেলগাজী মাজারের পেছনের একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় বলে জানায় পুলিশ। অভিযানে রামদা, হাসুয়া, ছোরা, দুটি মোবাইল ফোন ও একটি বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad