Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

জাবি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠল শিক্ষার্থীরা

জাবি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠল শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক ►

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে শিক্ষার্থীরা টারজান পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি পুরোনো নিবন্ধক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা বলেন, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শিক্ষার্থীরা আরও দাবি করেন, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা আধুনিক করা এবং নিয়মিত টহল বাড়াতে হবে।

জানা গেছে, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল ও আল বেরুনী হলের সম্প্রসারিত অংশে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনার পর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad