Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

স্থানীয় সরকার নির্বাচনের বিধি সংশোধন নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

স্থানীয় সরকার নির্বাচনের বিধি সংশোধন নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

অনলাইন ডেস্ক ►

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় কী কী পরিবর্তন আনা প্রয়োজন, তা নির্ধারণ করতে আজ বুধবার (১৩ মে) একটি বিশেষ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মঙ্গলবার সাংবাদিকদের এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী বিধিমালা সংস্কারের বিষয়ে আলোচনা হবে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা পরবর্তীতে সংবাদমাধ্যমকে জানানো হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সংশোধনীতে নির্বাচনের জামানতের পরিমাণ বৃদ্ধি এবং প্রচারণায় কাগজের পোস্টার ব্যবহার বন্ধের মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। এছাড়া, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাদ দেওয়া এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পরিবর্তে কাগজের ব্যালটে ভোট নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে অনলাইন মনোনয়নপত্র জমার বিধান বাতিলের চিন্তাভাবনাও করছে কমিশন। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনের আদলে স্থানীয় নির্বাচনের বিধিতেও স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad