Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু: অনলাইনে মিলছে ২৩ মের টিকিট

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু: অনলাইনে মিলছে ২৩ মের টিকিট

অনলাইন ডেস্ক ►

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরামদায়ক করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (১৩ মে) সকাল থেকে নির্ধারিত সূচি অনুযায়ী এই কার্যক্রম শুরু হয়। কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

টিকিট বিক্রির সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। আজ যারা টিকিট কাটছেন তারা আগামী ২৩ মে ভ্রমণ করতে পারবেন।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট, ১৫ মে মিলবে ২৫ মের টিকিট এবং ১৬ ও ১৭ মে পর্যায়ক্রমে ২৬ ও ২৭ মের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। ঈদ শেষে ফেরার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মে থেকে। ওইদিন ৩১ মের ফিরতি টিকিট পাওয়া যাবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী হয়রানি কমাতে এবং টিকিট প্রাপ্তি সহজ করতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad