Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার

সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার

অনলাইন ডেস্ক ►

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত থাকার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। 

কারিনার সহকর্মী ও বিশিষ্ট কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকদের মতে কারিনা হেপাটাইটিস এ এবং ই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা থেকে তার লিভার ফেইলর হয়েছে। 

শনিবার দুপুরে দেওয়া এক পোস্টে ডানা বলেন, গত রাত থেকে কারিনার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার পরিবার বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারিনার দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তার আকস্মিক অসুস্থতার খবরে ভক্ত ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad