Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের শীর্ষ বৈঠক

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের শীর্ষ বৈঠক

অনলাইন ডেস্ক ►

বৈশ্বিক ভূ-রাজনীতির টানাপোড়েনের মাঝে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ দ্বিপক্ষীয় আলোচনায় বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই বৈঠকটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

ধারণা করা হচ্ছে, বৈঠকে দুই দেশের বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো গুরুত্ব পাবে। ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর। ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন, যা থেকে স্পষ্ট যে এটি কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক নির্ধারণের একটি প্রয়াস।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad