Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৪-২০২৬, সময়ঃ রাত ০৭:১৭
  • ৬৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পশ্চিম পাড়া-সাদুল্যাপুর রোডের বাসিন্দা সেতু’র ইন্তেকাল

পশ্চিম পাড়া-সাদুল্যাপুর রোডের বাসিন্দা সেতু’র ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা শহরের পশ্চিমপাড়ার সাদুল্যাপুর রোডের বাসিন্দা মৃত শাহ আব্দুল বাকীর পুত্র কামিল শাহ মাহমুদ আল হাসান (সেতু) রবিবার (১২ এপ্রিল) বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। 

মৃতকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসহ ভাই, বোন এবং অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু- বান্ধব রেখে যান। উল্লেখ্য সেতু গ্রিসে চাকরি করতেন এবং মাঝে মাঝে দেশের বাড়িতে ছুটিতে আসেন। এবারও তিনি প্রায় ৪/৫ মাস হলো ছুটিতে এসেছিলেন এবং আবারও গ্রিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেলেন। 

গাইবান্ধা শহরের সার্কুলার রোডে হোটেল আল কাওসার ও হোটেলের সাথেই বর্তমান দৈনিক মাধুকর পত্রিকার ভাড়া অফিসের সত্ত্বাধিকারী হচ্ছেন কামিল শাহ মাহমুদ আল হাসান (সেতু)। এ খবর লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭:০০ টায়) মরহুমের মরদেহ রংপুর থেকে গাইবান্ধায় পৌঁছে নাই এবং পারিবারিকভাবে জানাজা ও দাফনের সময় নিশ্চিত হওয়া যায় নাই। তবে গাইবান্ধা গোরস্থান মসজিদে তার জানাজা শেষে পৌর গোরস্থানে দাফনের সম্ভাবনা রয়েছে বলে অনেকে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad