Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫১ মিনিট আগে
  • ১৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

তিন দিনের সফরে গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তিন দিনের সফরে গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পিআইডি, রংপুর ►
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আগামী ২৮শে সেপ্টেম্বর তিন দিনের সফরে গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রাম জেলায় আসছেন। সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী ২৮শে সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪ টায় গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় অংশগ্রহণ করবেন। এরপর তিনি বিকাল ৫ টা ১৫ মিনিটে একই স্থানে জেলা উন্নয়ন সমন্বয় সভায় অংশ নেবেন।

কর্মসূচি অনুযায়ী, মীর শাহে আলম ২৯শে সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় রংপুর পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারতে অংশ নিবেন। জিয়ারত শেষে সকাল ১০ টা ২০ মিনিটে প্রতিমন্ত্রী বড়দরগাহ বাজার হতে ভেনডাবাড়ি জিসি রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করবেন।

ঐদিন প্রতিমন্ত্রী দুপুর ২ টা ৩০ মিনিটে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এবং একই স্থানে বিকাল ৩ টা ৪০ মিনিটে জেলা উন্নয়ন সমন্বয় সভায় যোগ দেবেন। পরবর্তীতে বিকাল ৪ টা ৪৫ মিনিটে রংপুর জেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর প্রতিমন্ত্রী বিকাল ৫ টা ৪৫ মিনিটে রংপুর জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন।

সফরসূচিতে উল্লেখ করা হয়, ৩০শে সেপ্টেম্বর (বুধবার) প্রতিমন্ত্রী সকাল ১১ টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এবং দুপুর ১২ টা ৩০ মিনিটে জেলা উন্নয়ন সমন্বয় সভায় অংশগ্রহণ করবেন। ওইদিন তিনি সন্ধ্যা ৭ টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ তাসনিমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad