
পলাশবাড়ী প্রতিনিধি ►
পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা শ্রমিক দলের আয়োজনে পৌরশহরের এস.এম. হাইস্কুল জামে মসজিদ সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম রাজার সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহ জালাল সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলম সরকার।
সভায় নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রম, দলকে আরও সুসংগঠিত করা এবং শ্রমিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আরো বক্তব্য দেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সেলিম মিয়া মানিক, আদম আলী, দুলাল মিয়া, মজনু মিয়া, আজাহার আলী, হামিদুল ইসলাম ও ফিরোজ কবির আকন্দ।