Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

সুন্দরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব শিবরাম গ্রামে দুই সন্তানের জননী সাজেদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সাজেদা পশ্চিম বৈদ্যনাথ গ্রামের সাইব উদ্দিনের কন্যা। এ ঘটনায় জড়িত সন্দেহে সাজেদা বেগমের স্বামী মো. আউয়াল খানঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আউয়াল পূর্ব শিবরাম গ্রামের আহম্মদ খাঁনের ছেলে। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে। মামলাসূত্রে জানা গেছে, ২০০৭ সালে আউয়াল খাঁনের সাথে সাজেদা বেগমের বিয়ে হয়। তাদের দু’টি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের সংসারে বিরোধ চলে আসছিল।

এরই এক পর্যায় রোববার দিবাগত রাত আনুমানিক ৭টার দিকে সাজেদা তার শয়েন ঘরের টুইয়ের সাথে রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরুতহাল রিপোর্ট করে মরদেহ থানায় নিয়ে আসে। সেই সাথে সাজেদার ভাই-বোনের অভিযোগের ভিত্তিত্বে স্বামী আউয়াল খাঁন আটক করে। গতকাল সোমবার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

সাজেদা বেগমের ভাই মো. সুজা উদ্দিন বলেন, আউয়াল খাঁন তার বোনকে হত্যা করে ফাঁসের মধ্যে ঝুলিয়ে রেখেছে। তিনি তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানান। থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এ ঘটনায় সাজেদা বেগমের বোন মোছা. শাহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। আসামী আউয়াল খাঁনকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সুরুত হাল রিপোর্টে একটি আঘাতের চিহৃ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad