
নিজস্ব প্রতিবেদক ►
বৃক্ষরোপনে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি সফল করার লক্ষে গাইবান্ধা আদর্শ কলেজের আয়োজনে কলেজের সবুজ চত্বরে বৃক্ষরোপন ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা আদর্শ কলেজ মাঠে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ কে এম জার্জিস কাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, গাইবান্ধা আদর্শ কলেজের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু।
পরে প্রধান অতিথি কলেজের সবুজ চত্বরে গাছের চারা রোপণ করেন এবং ছাত্র -ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা আদর্শ কলেজের সহ অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি হারুন-অর- রশীদ।