Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

মধ্যরাতে আগুনে পুড়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু, দিনাজপুরে শোকের ছায়া

মধ্যরাতে আগুনে পুড়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু, দিনাজপুরে শোকের ছায়া

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন তপন চন্দ্র সরকার (৪৫) ও তার স্ত্রী লতা রানী সরকার (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের শিখা দেখতে পান আশপাশের বাসিন্দারা। মুহূর্তেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরে আটকে পড়া দম্পতি আগুনে দগ্ধ হয়ে মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা সুমন রায় জানান, “রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে হঠাৎ আগুন লাগে। তাদের চিৎকার শুনে আমরা ছুটে যাই। দেখি দোতলা বাড়িটি আগুনে জ্বলছে। আমরা আগুন নেভানোর চেষ্টা করি। পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে দেখি লতা সরকারের মরদেহ পড়ে আছে, শরীরের অধিকাংশই পুড়ে গেছে। আর তপন চন্দ্র সরকারকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়।

আরেক বাসিন্দা সুবীর চক্রবর্তী ছোটন বলেন, “চিৎকার শুনে গিয়ে দেখি আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দুইজনের মরদেহ উদ্ধার করে। লতা সরকারকে চেনার উপায় ছিল না। পরবর্তীতে ধর্মীয় রীতি অনুযায়ী তাদের মরদেহ সৎকারের জন্য নেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad