Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ঘাঘট লেকের কচুরিপানা অপসারণ ও পরিস্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন

ঘাঘট লেকের কচুরিপানা অপসারণ ও পরিস্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার ঘাঘট লেকের কচুরিপানা অপসারণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। আজ (১৮ এপ্রিল) শনিবার সকাল ১০টায় সদর ভূমি অফিসের সামনে ঘাঘট লেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
গাইবান্ধার জেলা প্রশাসনের আয়োজনে এবং গাইবান্ধা পৌরসভা ও স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থার সহযোগিতায় পরিচালিত এই অভিযান এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পৌর প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহম্মেদ, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদসহ অন্যরা। 

অভিযানটিতে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন, গণউন্নয়ন কেন্দ্র, ওয়ার্ড ভিশন, পদক্ষেপ, ফ্রেন্ডশিপ, আর এইচ ষ্টেপের শতাধিক কর্মকর্তা ও কর্মচারীরা সেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের বাসার আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad