Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

গাইবান্ধায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

উজ্জল চক্রবর্ত্তী ►
‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’- এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তিনদিনব্যাপি এই বিজ্ঞান মেলা, ১০ম অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।

মেলায় জেলার ৭ উপজেলার সিনিয়র গ্রুপের ২৫টি কলেজ, জুনিয়র গ্রুপের ২৬টি স্কুল এবং বিশেষ গ্রুপের ৫টি বিজ্ঞান ক্লাবের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়। এছাড়ও বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad