
নিজস্ব প্রতিবেদক ►
জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গাইবান্ধায় পুস্পস্তবক অর্পণ, জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসন এর উদ্যোগে ৫ আগষ্ট বুধবার সকাল ১০ টায় জুলাই শহিদদের স্মরনে পৌরপার্কের জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, গাইবান্ধা পুলিশ সুপার জসিম উদ্দীন, গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক, গাইবান্ধা ৩ আসন সংসদ সদস্য আবুল কাওসার মো: নজরুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রশিদ। জুলাই যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন-গাইবান্ধা সদর আমিনুল হক, সাদুল্যাপুর আমিনুর রহমান,আশানুল রহমান, রিয়াদ হাসান, জেলা ছাত্রদল সদস্য সচিব ওয়ালিদ সাকিল সহ অনেকে।
অনুষ্ঠানে গাইবান্ধা সদর সহ গাইবান্ধা জেলার ৭ উপজেলার গেজেটেড ২৫২ জন জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও গাছের চারা বিতরণ কর্সসূচীর মধ্য দিয়ে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে জুলাই যোদ্ধারা বলেন শুধু আমরা যারা অঙ্গ হারিয়েছি বা যুদ্ধ করেছি তারাই শুধু জুলাই যোদ্ধা নন। বিগত সরকার হটাতে আন্দোলনে আহত হওয়া ব্যাক্তিদের যারা পানি খাইয়েছেন, সেলাইন খাইয়েছেন, রিক্সায় হাসপাতালে নিয়েছেন, হাসপাতালের চিকিৎসক ও নার্স যারা চিকিৎসা দিয়েছেন তারাও জুলাই যোদ্ধা। স্বাস্থ্যমন্ত্রনালয় থেকে আমাদের যে কার্ড দিয়েছে, সেটা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসা পাইনা। আমরা জুলাই ভাতা চাই না। আমরা আমাদের অধিকার বাস্তবায়ন চাই। আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। জুলাই নিয়ে কোনো টালবাহানা চলবেনা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদ খতিব মুক্তি জোবায়ের আহমেদ ও পবিত্র গীতা পাঠ করেন গাইবান্ধা ভিএইডরোড কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরের সহকারী পুরোহিত দ্বীপ মুন্সি। এর আগে পৌরপার্কের জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসক : গাইবান্ধা জেলা প্রশাসন পক্ষে পুস্তবক অর্পন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ,কে,এম হেদায়েতুল ইসলাম সহ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আল ম্বামুন সহ অনেকে।
গাইবান্ধা জেলা পুলিশ : গাইবান্ধা জেলা পুলিশ পক্ষে পুস্পস্তবক অর্পন করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দীন সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা। এছাড়াও গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, মতস্য বিভাগ, জেলা গনপুর্ত বিভাগ, ইসলামিক ফাউণ্ডেশন, প্রাণী সম্পদ অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সংস্থা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধা জেলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউট সহ গাইবান্ধা বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, গাইবান্ধা পৌরসভা, জেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিএছাড়াও জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, গাইবান্ধা পৌরসভা, জেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ পৃথকভাবে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।