Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ঝুম বৃষ্টিতে দিন শুরু পৌরবাসীর

ঝুম বৃষ্টিতে দিন শুরু পৌরবাসীর

নিজস্ব প্রতিবেদক
ভোর থেকে ঘন মেঘে ঢাকা ছিল গাইবান্ধার আকাশ। রবিবার (৩ আগস্ট) সকাল  ৮ টার দিকে হঠাৎ শুরু হয় ঝুম বৃষ্টি। অল্প সময়ের মধ্যেই ভিজে যায় সড়ক, ফুটপাত ও ব্যস্ত পৌরজীবন। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পৌরবাসীর দিনের শুরু হয় ভোগান্তি। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের সকালে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়।

আকস্মিক এ বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন ছাতা ছাড়া বের হওয়া অফিসগামী, চাকরিজীবী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে অনেকে ভিজেই পথ চলেন। আবার কেউ কেউ বৃষ্টি থামার অপেক্ষায় বাসস্ট্যান্ড, কিংবা বিভিন্ন দোকানের সামনে আশ্রয় নেন।

পরিবহনেও দেখা যায় একই চিত্র। জানালার পাশে বসা অনেক যাত্রী বৃষ্টির পানিতে ভিজে যান। বিশেষ করে যেসব অটো রিক্সা গুলোতে পলিথিন থেকেও বৃষ্টির পানি ঢুকে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।

ছাতা সঙ্গে থাকলেও পুরোপুরি স্বস্তি পাননি অনেকেই। মাথা ও শরীরের ওপরের অংশ শুকনো থাকলেও হাঁটু থেকে নিচের অংশ, জুতা ও প্যান্ট ভিজে যায় বৃষ্টির পানিতে। তবে কিছুটা ভোগান্তি হলেও এই বৃষ্টি গরমের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad