Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পদত্যাগ করেছেন কেপ ভার্দের কোচ, নতুন ঠিকানা মরক্কো

পদত্যাগ করেছেন কেপ ভার্দের কোচ, নতুন ঠিকানা মরক্কো

অনলাইন ডেস্ক ►
প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পেয়েছিল কেপ ভার্দে। তবে খেলা দেখে মনেই হয়নি তাদের অভিষেক টুর্নামেন্ট। দুই বিশ্বকাপজয়ী স্পেন-উরুগুয়ের গ্রুপ থেকে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে। নক আউটে অবশ্য কেপ ভার্দের যাত্রা থামে। বিশ্বকাপে চমক দেখানো দলটি শেষ ৩২-এ আর্জেন্টিনার কাছে হারে। অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারার আগে অবশ্য ৩ বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার নাভিঃশ্বাস তুলে দিয়েছিল আফ্রিকার দেশটি।

কেপ ভার্দের অবিশ্বাস্য পারফরম্যান্সের নেপথ্যের নায়ক ছিলেন কোচ বুবিস্তা। কিন্তু বিশ্বকাপ শেষ হতেই কেপ ভার্দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি। ৫৬ বছর বয়সী কোচ পদত্যাগ করেছেন। এতে করে সাড়ে ৬ বছরের অধ্যায় শেষ হয় তার।

২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব নিয়েছিলেন তিনি। বুবিস্তার পদত্যাগ করার কারণ নতুন ক্লাব রেরকানে। মরক্কোর ক্লাবটির কোচ হয়েছেন তিনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে ২ বছরের। সর্ব শেষ মৌসুমে মরক্কোর শীর্ষ লিগে রানার্সআপ হয়েছিল দলটি। দলটির হয়ে এতদিন দায়িত্ব পালন করছিলেন মঈন শাবানি। তিউনিশিয়ার প্রধান কোচ হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন বুবিস্তা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad