Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৮ ঘন্টা আগে
  • ১৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কাহারোলে ৮৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

কাহারোলে ৮৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক ►
দিনাজপুরের কাহারোল উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটে কাহারোল থানাধীন সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল ইটুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম -এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন -এর সার্বিক তত্ত্বাবধানে কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান -এর নেতৃত্বে কাহারোল থানা পুলিশের একটি দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে অংশ নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলাম (৫২) ও শ্রী রঞ্জন চন্দ্র রায় (২৮)-কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮৮ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চিরিরবন্দর থানার রানীপুর (নিয়ামত শাহাপাড়া) এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৫২) এবং কাহারোল থানার গড়ুনপুরের মন্মথ চন্দ্র রায়ের ছেলে শ্রী রঞ্জন চন্দ্র রায় (২৮)। এ ঘটনায় আরও একজন আসামি মো. সবুজ ইসলাম (২৫) পলাতক রয়েছেন। তার বাড়ি বিরল উপজেলার সেগুনবাড়ী এলাকায়।

কাহারোল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত পিকআপের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad