
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুল সরদারের মোড়ে সড়ক দূর্ঘটনায় আব্দুল হামিদ মিয়া (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে সড়ক পারাপারের সময়। আব্দুল হামিদ পশ্চিম বেলকা চৌমহনী গ্রামের খুজিয়া মামুনের ছেলে। স্থানীয়রা জানান, আব্দুল হামিদ ঘটনাস্থলে সড়কের উত্তরপাশ হতে দক্ষিণপাশে পাড় হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেল চালকও মাটি পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উভয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আব্দুল হামিদকে মৃত্যু ঘোষণা করেন। বাইক চালক রামিম মিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রামিম উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি চান্দের মোড় গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরুতহাল রিপোর্ট করেছেন। এনিয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।