Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৯ মিনিট আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

অনলাইন ডেস্ক ►
নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫’ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থানে রয়েছে বাংলাদেশ।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এ তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন।বিশ্বের শীর্ষ পাঁচ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে রয়েছে-চীন প্রথম, বাংলাদেশ দ্বিতীয়, ভিয়েতনাম তৃতীয়, ভারত চতুর্থ এবং তুরস্ক পঞ্চম অবস্থানে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।

তবে বছর ব্যবধানে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে প্রায় ১ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক বাজারে দ্বিতীয় অবস্থান ধরে রাখতে হলে উৎপাদনে অটোমেশন বা স্বয়ংক্রিয়করণ বাড়ানো, পণ্যের বৈচিত্র্য আনা এবং প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়াতে হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad