Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে প্রতিবন্ধি বৃদ্ধের মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে প্রতিবন্ধি বৃদ্ধের মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধি নুর ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তার শয়ন ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নুর ইসলাম ওই ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মত নাওয়া খাওয়া শেষে নুর ইসলাম তার শয়ন ঘরে শুয়ে পড়ে।

রোববার সকালে তার চাচা বাছের উদ্দিন তাকে ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করে। তার কোন সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখতে পান সে ঘরের টুইয়ের সাথে রশি দিয়ে ফাঁস অবস্থায় ঝুলে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নুর ইসলামের মরদেহ উদ্ধার এবং সুরুতহাল রিপোর্ট করেন। তবে তার মৃত্যুর প্রকৃত কোন কারন জানা যায়নি। স্থানীয়দের ধারনা পরিবারের মধ্যে বিরোধের জের ধরে সে আত্নহত্যা করতে পারে।

থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, আপাতত ইউডি মামলা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিত্বে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। তবে তদন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad