
নিজস্ব প্রতিবেদক ►
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোঃ মাজেদুর রহমান, গাইবান্ধা-২ (সদর) মোঃ আব্দুল করিম, ৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) মোঃ আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) শামীম কায়সার লিংকনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বৃহস্পতিবার রাত ১টার দিকে এ চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মোঃ মাজেদুর রহমান (দাঁড়িপাল্লা প্রতীকে) ১ লাখ ৩৯ হাজার ২১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (ধানের শীষ প্রতীকে) পেয়েছেন ৩৭ হাজার ৬৭৫ ভোট। জাতীয় পাটির ব্যারিষ্টার শামীম হায়দার (লাঙ্গল প্রতীকে) পেয়েছেন ৩৩ হাজার ৭৩২ ভোট।

গাইবান্ধা-২ (সদর) আসনে জামায়াত প্রার্থী মোঃ আব্দুল করিম (দাঁড়িপাল্লা প্রতীকে) ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি’র মোঃ আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ প্রতীকে) পেয়েছেন ৯২ হাজার ৮৯০ ভোট। জাতীয় পাটির আব্দুর রশিদ সরকার (লাঙ্গল প্রতীকে) পেয়েছেন ২১ হাজার ৩১০ ভোট।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত প্রার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু (দাঁড়িপাল্লা প্রতীকে) ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি’র অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ প্রতীকে) পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ এ টি এম আওলাদ হোসাইন (হাতপাখা প্রতীক) পেয়েছেন ২ হাজার ৮৩৫ ভোট।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকন (ধানের শীষ প্রতীকে) ১ লাখ ৪১ হাজার ৭১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত প্রার্থী ডা আব্দুর রহিম (দাঁড়িপাল্লা প্রতীকে) পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২০০ ভোট। জাতীয় পাটির কাজী মশিউর রহমান (লাঙ্গল প্রতীকে) পেয়েছেন ২ হাজার ৩৩০ ভোট।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জামায়াত প্রার্থী মোঃ আব্দুল ওয়ারেছ (দাঁড়িপাল্লা প্রতীকে) ৮৭ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ফারুক আলম সরকার (ধানের শীষ প্রতীকে) পেয়েছেন ৭২ হাজার ৭৪১ ভোট। স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (হাঁস প্রতীকে) পেয়েছেন ৩৭ হাজার ২৩৫ ভোট।